টেক সার্ভিস লিডার ও ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে। আগামী ৭ মার্চ থেকে ই-সিম দেশের বাজারে পাওয়া যাবে বলে মঙ্গলবার (১ মার্চ) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রামীণফোন। বিশ্বজুড়েই যুগান্তকারী ডিজিটাল রূপান্তরসহ পরিবেশগত সুবিধা প্রদানে প্রভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ই-সিম (এমবেডেড সিম)। অত্যাধুনিক কানেক্টিভিটির ভবিষ্যতমুখী বিভিন্ন ফিচারসহ, ই-সিম